বুধবার, ৫ আগস্ট, ২০১৫

পকেট

মহিলা দের পোশাক নিয়ে আজ এত হৈ – চৈ । নানা এক্সপেরিমেন্ট । আমি বিতর্কিত পোশাকের কথা বলছি না। কিন্তু একটা কথা হটাত মনে হল। ভারত বর্ষে বা আরো ছোট করে বললে বাংলাদেশে (মানে বাংলায়) যতদিন অব্দি মেয়েদের পোশাক পরিবর্তিত হয়নি, শুধু  শাড়ি, কখনো ‘পকেট’ এর ব্যাবহার হয়নি। মানে পোশাক গুলি ও এমন, তাতে কোন ভাবেই পকেট যোগ করা যেত না।উল্টো দিকে, কোন পুরুষের পোশাকে পকেট থাকবে না, এটা ও হতেই পারেনা। শার্ট হোক বা প্যান্ট, আগেকার দিনে ধূতি র সাথে পাঞ্জাবী তে তো থাকতই।  তার কারণ এটা ও হতে পারে, মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা ছিলনা। বা দেওয়া হতনা। কারণ পকেটের প্রয়োজন অধিকাংশ ক্ষেত্রে টাকা রাখার জন্যই।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন